চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নাটোরের সিংড়ায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নানা (মায়ের মামা) আলাল হোসেন (৬০) ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে শিশুর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ। বর্তমানে শিশুটি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পর ধর্ষক আলাল হোসেনকে গণধোলাই দেবার সময় দৌড়ে পালিয়ে যায়। পরে তার গ্রেপ্তার দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন এলাকাবাসী। ধর্ষক আলাল হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মুদি দোকানির শিশু কন্যা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে তার বাবার দোকানে কাঁচা সবজি-তরকারি আনতে যায়। এ সময় আলাল হোসেন তাকে সিগারেট আনতে দেন। পরে বাজার থেকে ফেরার পথে সিগারেট নিয়ে তাকে দিতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশু শিক্ষার্থীকে জোড়পূর্বক ধর্ষণ করেন আলাল। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক আলাল হোসেনকে বেধড়ক পিটুনি দেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। গণপিটুনির এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যায় ধর্ষণে অভিযুক্ত আলাল হোসেন।

এদিকে ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা জানার পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

 

Leave a Comment