শাহজাহান মিয়া (জন্মঃ ১৭ জানুয়ারি ১৯৪০) বাংলাদেশের পটুয়াখালী জেলার রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য। শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
Table of Contents
শাহজাহান মিয়া । বাংলাদেশি রাজনীতিবিদ

প্রাথমিক জীবন
শাহজাহান -মিয়া ১৭ জানুয়ারি ১৯৪০ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
শাহজাহান -মিয়া একজন আইনজীবী। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
ধর্ম বিষয়ক মন্ত্রণালয হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়, যেটি বাংলাদেশে ধর্মীয় কার্যাবলী, অনুষ্ঠান, ভবন এবং হজ্জের সুষ্ঠু পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত।
ইতিহাস
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধর্ম বিষয়ক কার্যক্রম প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শুরু হয়। অতঃপর এ মন্ত্রণালয়ের ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের আওতাভুক্ত ছিল। ২৫ জানুয়ারি, ১৯৮০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি পৃথক মন্ত্রণালয় হিসেবে যাত্রা শুরু করে।
১৯৮৪ সালের ৮ মার্চ মন্ত্রণালয়টির নামকরণ করা হয় Ministry of Religious Affairs and Endowment। পরবর্তীতে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি উক্ত নাম পরিবর্তন করে পুনরায় মন্ত্রণালয়ের নামকরণ করা হয় Ministry of Religious Affairs তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

১৯৮০ সালে কার্যক্রম শুরুর পর হতে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়, হজ্জ অফিস ঢাকা, হজ্জ অফিস, জেদ্দা/ মক্কা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাধ্যমে সরকারের ধর্ম বিষয়ক সকল কার্যক্রম পরিচালনাসহ দপ্তরগুলোর কার্যক্রমের মনিটরিং ও সমন্বয় করে থাকে।
আরও দেখুনঃ