শামীম হায়দার পাটোয়ারী । বাংলাদেশি রাজনীতিবিদ

শামীম হায়দার পাটোয়ারী (জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৮১) বাংলাদেশী রাজনীতিবিদ এবং গাইবান্ধা-১ আসনের সংসদ- সদস্য। তিনি ২০১৮ সালে শূন্য আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ -সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

শামীম হায়দার পাটোয়ারী । বাংলাদেশি রাজনীতিবিদ

 

শামীম হায়দার পাটোয়ারী । বাংলাদেশি রাজনীতিবিদ

 

প্রাথমিক জীবন

শামীম- হায়দার পাটোয়ারী ২৫ সেপ্টেম্বর ১৯৮১ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। তার মা রোকেয়া ইসলাম, আইনজীবী ছিলেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি কনিষ্ঠ।

তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি (অর্নাস) সম্পন্ন করেন। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পিজি সার্টিফিকেট অন ইনটেলেকঢুয়াল প্রোপাটি ল’ ডিগ্রি নেন।

সিটি ইউনিভার্সিটির ইনস অব কোর্ট স্কুল অব ল’ (আইসিএসএল) থেকে বিভিসি (পিজি ডিপ্লোমা ইন প্রফেশনাল অ্যান্ড লিগ্যাল স্কিলস) করেছেন। এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটসের ওপর ডিপ্লোমা করেছেন।

কর্মজীবন

শামীম হায়দার পাটোয়ারী ২০০৭ সাল থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত। তিনি পত্র-পত্রিকায় নিয়মিত আইন বিষয় কলাম লিখেন। টেলিভিশন আলোচনায়ও তার উপস্থিতি থাকেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

রাজনৈতিক জীবন

শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব। তিনি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতিও তিনি।

১৯ ডিসেম্বর ২০১৭ সালে গাইবান্ধা-১ আসনের সংসদ -সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ -সদস্য নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ -সদস্য নির্বাচিত হন।

সংসদ -সদস্য

সংসদ -সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ -সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ -সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।

 

শামীম হায়দার পাটোয়ারী । বাংলাদেশি রাজনীতিবিদ

 

পরিচিতি

সংসদীয় গণতন্ত্রে একজন সংসদ- সদস্য আইন-প্রণয়ন বিশেষতঃ রাষ্ট্রীয় আইন ও নাগরিক অধিকার প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ অর্থে নির্দিষ্ট সংসদ কিংবা জাতীয় সংসদের সদস্যই এমপি বা সংসদ -সদস্য হিসেবে আখ্যায়িত হন।

বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বি-স্তরবিশিষ্ট সংসদীয় গণতন্ত্র রয়েছে। সেগুলো হচ্ছে – উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে ‘সংসদ -সদস্য’ পদটি নিম্নকক্ষের জন্য প্রযোজ্য। সচরাচর জনপ্রতিনিধি হিসেবে সংসদ -সদস্য পদটি উচ্চ কক্ষে ভিন্ন পদে উপস্থাপন ও চিহ্নিত করা হয়। উচ্চ কক্ষ হিসেবে সিনেটে সংসদ- সদস্য তখন তিনি ‘সিনেটর’ পদের ভূমিকায় অবতীর্ণ হন।

আরও দেখুনঃ

Leave a Comment