লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্সে বাংলাদেশের ১২ ধাপ উন্নতি

বিশ্ব বাণিজের নানামুখী দিক পর্যালোচনা করে বিশ্বব্যাংক এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। মূলত একটি দেশের বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে কি ধরণের পারফম্যান্স দেখিয়ে থাকে তাই প্রকাশ করা হয়ে থাকে রিপোর্টটিতে। দুইটি উপাদান এই প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করে থাকে।

চলতি বছর (২০২৩) বিশ্বের ১৪১ টি দেশের মধ্যে তুলনামুলক পর্যালোচনার ভিত্তিতে  জরিপটি চালায় সংস্থাটি। লজিসটিকস সংক্রান্ত জরিপ পরিচালনা ও সমুদ্র এবং আকাশ পথে পণ্য আমদানি- রপ্তানীর ক্ষেত্রের কতটা সময়ানুবর্তিতা ও গতিশীলতা দেখাতে পারে এই দুইটি উপাদানকে সামনে রেখে প্রতিবেদনটি তৈরি করেছে বিশ্বব্যাংক।

লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্সে বাংলাদেশের ১২ ধাপ উন্নতি

এই প্রতিবেদনের ভিত্তিতে পারফরম্যান্স সূচকে বাংলাদেশ ২০২৩ সালে ২ দশমিক ৬ নিয়ে ১২ ধাপ এগিয়ে ১৪১টি দেশের মধ্যে ৮৮তম অবস্থান নিয়েছে। এর আগে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সেই বছরে তালিকায় ছিল ১৬০টি দেশ।

এই সূচকে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। অন্যদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ৩ দশমিক ৪ নিয়ে তালিকায় ৬ ধাপ নিয়ে ৩৮তম স্থানে রয়েছে দেশটির অবস্থান। এর আগে ২০১৮ সালে ভারত তালিকার ৪৪ তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা ২ দশমিক ৮ স্কোর নিয়ে রয়েছে ৭৩তম অবস্থানে।

লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্সে বাংলাদেশের ১২ ধাপ উন্নতি

 

শুল্ক, অবকাঠামোগত অবস্থান, আন্তর্জাতিক জাহাজীকরণ, লজিস্টিকস, সময়ানুবর্তিতা, জাহাজের অবস্থান নির্ণয় – এই ছয়টি মানদণ্ডের ভিত্তিতে প্রকাশিত সূচকে অবস্থানের দিক থেকে ১২ ধাপ এগোলেও পয়েন্ট অর্জনের ভিত্তিতে অবশ্য উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বাংলাদেশের । আর এসব মানদণ্ডে বাংলাদেশ ৫-এর মধ্যে স্কোর ও অবস্থান হিসেবে শুল্কে পেয়েছে ২ দশমিক ৩ (১০১ তম), ভৌত অবকাঠামোতে ২ দশমিক ৩ (১০৮ তম), আন্তর্জাতিক জাহাজীকরনে ২ দশমিক ৬ (৯১ তম), লজিসটিকস কমপিটেন্সে ২ দশমিক ৭ (৮১ তম) স্কোর।

এর আগে ২০১৮ সালের সূচকে এসব মানদণ্ডে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ছিল যথাক্রমে ২.৩, ২.৩৯, ২.৫৬, ২.৪৮, ২.৯২ এবং ২.৭৯। অর্থাৎ মোট ছয়টি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ ২০১৮ সালের চেয়ে তিনটিতে এগিয়েছে, দুইটিতে পিছিয়েছে এবং একটিতে অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে প্রকাশিত তালিকায় এই বছর প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর (৪ দশমিক ৩) ও দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড (৪ দশমিক ২)। আর যৌথভাবে তৃতীয় অবস্থানে ৪ দশমিক ১ পয়েন্ট নিয়ে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডসের অবস্থান।

 

লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্সে বাংলাদেশের ১২ ধাপ উন্নতি

 

উল্লেখ্য, বিশ্বব্যাংক ২০০৭ সাল থেকে লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্স (এলপিআই) প্রকাশ করে আসছে। এবারে পাঁচ বছর পর এই সূচক প্রকাশ করল সংস্থাটি।

২০২২ সালের ৬ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দুই মাসব্যাপী পরিচালিত জরিপের ভিত্তিতে এই সূচক নির্ধারিত হয়েছে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক লজিস্টিক অপারেটরদের (ফ্রেইট ফরওয়ার্ডার ও এক্সপ্রেস ক্যারিয়ার) অনলাইনে জরিপের অংশ হিসেবে পাঠানো প্রশ্নমালা থেকে প্রাপ্ত উত্তরের  ভিত্তিতে এই সূচক প্রণয়ন করা হয়েছে।

Leave a Comment