জিলাইভ [ GLive ] | truth alone triumphs

দেশের প্রকৃত রিজার্ভ এখন কত ?

দেশের প্রকৃত রিজার্ভ এখন কত ? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে নিয়মিতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য প্রকাশ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভ এখন ২৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার।রোববার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

দেশের প্রকৃত রিজার্ভ এখন কত ?

এতে উল্লেখ করা হয়, গত বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পদ্ধতিতে দেশের রিজার্ভ ছিল ২৯ দশমিক ২০ বিলিয়ন ডলার।আইএমএফের শর্ত অনুযায়ী, সেখান থেকে ৬১৩ কোটি ৭০ লাখ ডলার বাদ দেয়া হয়েছে। তাতে আন্তর্জাতিক মানদণ্ডে দেশের প্রকৃত রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।

সাধারণত, প্রতি মাসে গড়ে বিদেশ থেকে পণ্য কেনার জন্য ৬ বিলিয়ন ডলার খরচ করা হয়। সেই হিসাবে এ রিজার্ভ দিয়ে প্রায় ৪ মাসের মতো আমদানি ব্যয় মেটানো যাবে। বিশ্বের বেশির ভাগ দেশে রিজার্ভ গণনায় আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি ব্যবহৃত হয়।

সারা বিশ্বে বহুল প্রচলিত কাঠামো অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক গঠিত বিভিন্ন তহবিলের অর্থ রিজার্ভের বাইরে রাখা হয়েছে। পাশাপাশি বিমানের জন্য প্রদত্ত ঋণ গ্যারান্টি, শ্রীলঙ্কার সঙ্গে মুদ্রা বিনিময় এবং পায়রা বন্দর কর্তৃপক্ষকে দেয়া ঋণ অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া ইসলামী উন্নয়ন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের আমানত এবং নির্দিষ্ট গ্রেডের নিচে থাকা সিকিউরিটিতে বিনিয়োগও বাদ দেয়া হয়েছে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News