,

রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। রাজধানীর বাড্ডায় চলন্ত ট্রাক থেকে পড়ে ঐ ট্রাকের চাপায় ইয়াদ আলী (৩০) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ৬টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

বিষয়টি জানিয়েছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ। তিনি বলেন, বুধবার সকাল ৬ টার দিকে পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড ত্রিশ ফিট রাস্তা সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাক থেকে ‘পড়ে ঐ ট্রাকের নিচে চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান। সংবাদ শুনে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিহতের চাচাতো ভাই মো. হেলাল উদ্দিন বলেন, ইয়াদ আলী ট্রাকের শ্রমিক ছিলেন। তিনি বলেন যতোটুকু শুনেছি, তারা আব্দুল্লাহপুর থেকে পাথর বোঝাই করে বাড্ডায় নামাতে যাচ্ছিলো, পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোডে মোড় ঘুরানো সময়ে ঝাকিতে তিনি ট্রাকের উপর থেকে পড়ে যায়। এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হালগড়া গ্রামের মো. ঘমেজ ও মা জামিলা খাতুনের ছেলে ইয়াদ আলী। বর্তমানে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া দুরজুর আলীর বাড়িতে ভাড়া থাকতো। চার ভাই, চার বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।

 

রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 

পুলিশের কর্মকর্তা জানিয়েছেন নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।