রক্ত এবং রং ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে গরুর কলিজা

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে গরুর কলিজায় রক্ত ও রং ঢুকিয়ে বিক্রি এবং মুরগির ওজন নিয়ে কারসাজির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জাতীয় চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মো. ফয়েজউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

রক্ত এবং রং ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে গরুর কলিজা

রক্ত এবং রং ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে গরুর কলিজা

তিনি জানান, শুক্রবার মুরগির দোকানে জাতীয় ভোক্তা অধিকারের টিম ঢুকতেই দোকানিরা কৌশলে ড্রেনে ফেলে দেন ভাটখারা। পরে ডিজিটাল মেশিনে যাচাই করার পর ধরা পড়ে ওজন কম দেয়ার কারচুপি। ৫ কেজির বাটখারায় ৮০০ গ্রাম কম। দুই কেজিতে ২০০ আর এক কেজিতে দেড়শ গ্রাম কম। দোষ স্বীকার করায় জিয়াজুদ্দিন বাজারের ওই দোকানিকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এর পর মাংসের দোকানে গিয়ে হতবাক হয়ে যায় আভিযানিক টিম। ওজন বাড়াতে কলিজার ভেতরে ঢুকিয়ে দেয়া হয় রং আর রক্ত; যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। রমজানের প্রথম দিন ভোক্তাদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার মুরগি ও মাংসের দোকানিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করে।

 

রক্ত এবং রং ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে গরুর কলিজা

 

এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন রিয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মো. মেহরাজ।

আরও দেখুনঃ

Leave a Comment