,

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগরই হচ্ছে প্রাথমিক শিক্ষকবৃন্দ। তাই প্রাথমিক শিক্ষকদের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ এবং সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

 

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর অমানবিক চিন্তাভাবনা নিয়ে এদেশ পরিচালনা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে কঠিন করে তোলা হয়েছিল। বাংলাদেশের শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া আর কেউ ভাবেনি। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছিলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা দলীয় দৃষ্টিভঙ্গিতে কাজ করি না বলেই দেশে সমন্বিত উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতির কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী হিসাবে স্বীকৃতি পেয়েছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তিনি বলেন, দিন বদলের রূপকার প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দিন বদলের সনদের কারণে সব কিছুই বদলে গেছে। এখন বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকে না। কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না। আগামী কিছু দিনের মধ্যে সকল কমিউনিটি ক্লিনিকগুলিতে ডায়াবেটিক রোগীদের ফ্রি ইনসুলিন প্রদান করা হবে বলেও জানান তিনি ।

 

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

 

উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মুহাঃ মুনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।