ম্যাংগো স্পেশাল ট্রেন চলবে এই সাপ্তাহেই

আমের রাজধানী খ্যাত  চাঁপাইনবাবগঞ্জে এবারও কম খরচে আম পরিবহনের সুবিধার্থে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।  এ তথ্য  জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ।

 

ম্যাংগো স্পেশাল ট্রেন চলবে এই সাপ্তাহেই

 

ম্যাংগো স্পেশাল ট্রেন চলবে এই সাপ্তাহেই

তিনি বলেন, চলতি মাসের ৭ তারিখে রহনপুর থেকে বিকাল ৪ টায় ও চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে সন্ধ্যা ৬ টার দিকে আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে।এর আগে জেলা প্রশাসন, রেলওয়ে কর্মকর্তা, আমচাষী, ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে ম্যাংগো’ স্পেশাল ট্রেন চালুর বিষয়ে একাধিকবার আলোচনা সভা করা হয়।

রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো ‘স্পেশাল ট্রেন উদ্বোধন হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর তা থেকে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

 

ম্যাংগো স্পেশাল ট্রেন চলবে এই সাপ্তাহেই

 

দ্বিতীয়বার ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ওই বছরে আম পরিবহন হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি।সর্বশেষ গতবছর ম্যাংগো ‘স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় হয়েছিল।

Leave a Comment