মোহাম্মদ বায়তুল্লাহ । বাংলাদেশি রাজনীতিবিদ

মোহাম্মদ বায়তুল্লাহ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান। তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সাংবিধানিক কাঠামো গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।

মোহাম্মদ বায়তুল্লাহ

জন্ম ২ ফেব্রুয়ারি ১৯২৭ – মৃত্যু ৯ মার্চ ১৯৮৭
বাংলাদেশি রাজনীতিবিদ, প্রথম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার

 

জন্ম শিক্ষা

মোহাম্মদ বায়তুল্লাহ ১৯২৭ সালের ২ ফেব্রুয়ারি নওগাঁ জেলার শালেবাজ গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক সাফল্য অর্জন করেন।

  • ১৯৪৩ সালে কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন,
  • ১৯৪৫ সালে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে আই.এ.,
  • ১৯৪৭ সালে একই কলেজ থেকে বি.এ. ডিগ্রি অর্জন করেন।
    এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
  • ১৯৪৯ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. এবং
  • ১৯৫৩ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

 

রাজনৈতিক জীবন

ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন মোহাম্মদ বায়তুল্লাহ। তিনি ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে রাজনীতিতে তাঁর পদচারণা আরও বিস্তৃত হয়।

  • ১৯৬৯ সালে তিনি নওগাঁ মহকুমা আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন।
  • ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি রাজশাহী আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
  • মুক্তিযুদ্ধের সময় তিনি বাঙালিপুর (মোহতীপুর) যুব ক্যাম্পের ক্যাম্পপ্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর তিনি ১৯৭২ সালের ১২ নভেম্বর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। একইসঙ্গে তিনি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, যা ছিল স্বাধীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ।

পরবর্তী সময়ে,

  • ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য পুনরায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
  • ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য (৩৫ নম্বর সদস্য) হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন।
  • পরে, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মোহাম্মদ বায়তুল্লাহ ১৯৮৭ সালের ৯ মার্চ পরলোক গমন করেন। তাঁর রাজনৈতিক জীবন ও সাংবিধানিক অবদান আজও বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়।

Leave a Comment