মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

মাদকের টাকা না পেয়ে যুবকের ‘আত্মহত্যা। জেলার আলমডাঙ্গায় মাদক সেবনের টাকা না পেয়ে আমিনুল হক মুক্ত (৩৪) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমিনুল হক মুক্ত এরশাদপুর গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে। সোমবার (৩ জুলাই) সকালে পৌর শহরের এরশাদপুরে এ ঘটনা ঘটে।

 

মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

স্থানীয়রা জানান, পৌর শহরের আনন্দধামের আমিনুল ইসলাম মুক্ত দীর্ঘ ১০ বছর যাবৎ শ্বশুর বাড়ী এরশাদপুর গ্রামে বসবাস করে আসছিল। মানসিক ‘বিকারগ্রস্ত মুক্ত প্রায়ই মাদক সেবনের জন্য শাশুড়ি ও স্ত্রীর কাছ থেকে টাকা-পয়সা নিতো। সোমবারও মুক্ত তার স্ত্রীর কাছে টাকা চায়। তার কাছে কোনো টাকা নেই বলে জানিয়ে দেয় তার স্ত্রী। টাকা না পেয়ে মুক্ত সোমবার সকালে নিজ ঘরের আড়াই গামছা বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

 এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব- কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে।
রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা , পরিবার মেনে নেয়নি স্ত্রীকে

 

Leave a Comment