খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই মার্চ ২০২৫, ৪:১৩ পিএম

মস্কোর আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ইউক্রেন সোমবার রাতভর মস্কোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর আকাশে ইউক্রেনের বিশাল ড্রোন আক্রমণ প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। এখন পর্যন্ত ৫৮টি শত্রু ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
এই হামলা ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত মস্কোতে এমন এক সময়ে চালানো হলো, যখন সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনীয় শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রামে এক বার্তায় জানান, ‘আজ স্থানীয় সময় ভোর ৪টায় মস্কো ও আশপাশের এলাকায় ব্যাপক ড্রোন হামলা শুরু হয়। এখন পর্যন্ত আমরা একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি।’
মন্তব্য