ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার অভিযোগ জাপা প্রার্থীর

ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার অভিযোগ জাপা প্রার্থীর। শুরু হয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচন চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস অভিযোগ করেন, ভোটারদের কেন্দ্রে যেতে নিরুতসাহিত করা হচ্ছে।সকাল ৮টা ২০ এ গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘সকাল থেকে আমি ফোন পাচ্ছি, আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেরা রাস্তায় ভোটারদেরকে ফিরিয়ে দিচ্ছে। ২২ নং ওয়ার্ডের কাজীপাড়াতে এই ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি ও পুলিশ কমিশনারকে জানিয়েছি।’

ইকবাল অভিযোগ করে আরও বলেন, ‘কিছু কিছু কেন্দ্রে লাঙল মার্কার পোলিং এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। পাসপোর্ট সাইজের ছবি হবে না স্ট্যাম্প সাইজের ছবি লাগবে বলে অনেক পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।’ ভোট প্রদান পরবর্তী প্রতিক্রিয়ায় ইকবাল বলেন, ‘ভোট দিয়েছি, ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মিলছিলো না। পরে প্রিসাইডিং অফিসার ফিঙ্গার দিয়ে ১ শতাংশের মধ্যে এনে আমাকে ভোট দিতে সহায়তা করেছেন। তাই একটু সময় লেগেছে।’

 

ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার অভিযোগ জাপা প্রার্থীর

ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার অভিযোগ জাপা প্রার্থীর

 

ইভিএমের সমালোচনা করে ইকবাল বলেন, ‘ইভিএমে এমনিতে ভোট দেওয়াটা সহজ। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য অ্যারেনজমেন্টে একটু সময় লাগে। নারী ও বৃদ্ধ ভোটারদের সমস্যা হতে পারে। ভোট বিলম্বও হতে পারে৷’সুষ্ঠু ভোটের শঙ্কা জানিয়েছেন লাঙল প্রতীকের এই প্রার্থী। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আছে। উনারা চাচ্ছে যেন ভোটটা স্লো হয়। তাহলে উনাদের জন্য সুবিধা। তারা চাচ্ছে, শুধু আওয়ামী লীগের কর্মীরা এসে ভোট দেবে, অন্য কেউ যেন না দিতে পারে।’

তবে ভোট সুষ্ঠু হলে তিনি ফলাফল মেনে নেবেন বলে জানিয়ে বলেন, ‘যদি দেখি কোথাও কোন অন্যায় হচ্ছে না তাহলে ভোটের ফলাফল যাই হোক না কেন, আমরা মেনে নিব।’

 

বরিশাল সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

 

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) সাতজন মেয়র প্রার্থী ছাড়াও ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ভোটে লড়ছেন। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী।

বিসিসির মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ।

Leave a Comment