ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা করছে সরকার

ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় সংসদে বলেছেন, আগামীতে দেশে মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করাই চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধের কারণে প্রত্যেকটি দেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে যেমন দ্রব্যমূল্য বেড়েছে, তেমনি জ্বালানীর মূল্যও বেড়েছে। স্বাভাবিক জীবযাত্রা বাধাগ্রস্থ হয়েছে। এরপরও চ্যালেঞ্জ মোকাবেলা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রেখেছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে সাধারণ আলোচনায় আরো অংশ নেন সরকারি দল আওয়ামী লীগের মো. আব্দুস শহীদ, ওমর ফারুক চৌধুরী, আব্দুস সালাম মূর্শেদী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, নূরুন্নবী চৌধুরী, এনামূল হক, আনোয়ারুল আবেদীন খান, জাফর আলম ও মো. সাহিদুজ্জামান এবং বিরোধী দল জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু।

ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা করছে সরকার

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে স্মার্ট বাংলদেশ গঠনের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ পদক্ষেপ বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

বলেন, বাজেটে একদিকে যেমন সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে, তেমনি টেকসই উন্নয়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাজেট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানী সরবরাহের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের আগেই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া সম্ভব হবে। জ্বালানী খাতে তিনটি চ্যালেঞ্জ নিয়ে সরকার অগ্রসর হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী  বলেন, বাংলাদেশের মতো দেশে এটা করা কঠিন। স্টোরেজ ব্যাটারি করতে গেলে খরচ আরও বেড়ে যাবে। তবে সরকার চেষ্টা করছে অন্তত বিদ্যুৎ উৎপাদনে ১০ শতাংশ যেন নবায়নযোগ্য জ্বালানি করা যায়। সেটা মাথায় রেখে নেপাল থেকে ৭০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির জন্য সবকিছু তৈরি করা হয়েছে।

 

ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা করছে সরকার

 

ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা হচ্ছে উল্লেখ করে বিদুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদা পুরণে শুধু অর্থ সংস্থান হলেই হবে না। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

Leave a Comment