জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

‘২০২৪ সালের মধ্যে পদ্মাসেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলবে’

‘২০২৪ সালের মধ্যে পদ্মাসেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলবে’। আগামী বছরের মধ্যে পদ্মাসেতু দিয়ে বেনাপোল-ঢাকা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এতে সব শ্রেণীর যাত্রীরা ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন রেল সচিব ড. হুমায়ুন কবির। শুক্রবার (২৩ জুন) বেনাপোল রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

‘২০২৪ সালের মধ্যে পদ্মাসেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলবে’

‘২০২৪ সালের মধ্যে পদ্মাসেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলবে’

তিনি আরও বলেন, রেলে দিন দিন বাণিজ্য ও ভ্রমণে আগ্রহ বাড়ছে মানুষের। এতে বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ করা হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যে বেনাপোল রেলস্টেশনে যাত্রী বিশ্রামগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি ও বাড়ানো হবে।

এসময় রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিপ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা সেলিম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

‘২০২৪ সালের মধ্যে পদ্মাসেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলবে’

 

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর