,

কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশ কনস্টেবল এনায়েত হোসেনকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৯ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, মামলার পর এনায়েত উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তিনি ট্রাইব্যুনালে হাজির হন। পরে বিচারক ইয়ারার হোসেন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত এনায়েতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
ধর্ষণ

 

কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

হিজলা থানায় কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। পরে সাময়িক বরখাস্ত হলে তিনি পুলিশ লাইন্সে সংযুক্ত ছিলেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরী পাশের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। সে সুবাদে হিজলা থানায় কর্মরত কনস্টেবল এনায়েতের সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২০ সালে ১ নভেম্বর কিশোরীকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় নিয়ে যান। সেখানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করেন। বিয়ের জন্য চাপ দিলে সুকৌশলে পালিয়ে আসেন এনায়েত।

 

কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
ধর্ষণ

 

পরে বিয়ে করবেন জানিয়ে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে এনে আবারও ধর্ষণ করা হয় কিশোরীকে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে গত ১৪ জুন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।