রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরল ৭২ ঘন্টা পর

রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরল ৭২ ঘন্টা পর। বর্তমানে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বুধবার (১৯ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেলে বাগেরহাটসহ আশপাশের কয়েকটি জেলায় তীব্র লোডশেডিং শুরু হয়।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরল ৭২ ঘন্টা পর

পরে ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারুল আজিম।

গত বছরের ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। পরে চলতি বছরের ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে গেলে আবারো প্রায় ১ মাস পর ১৫ ফেব্রুয়ারি উৎপাদন শুরু হয়।

 

রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরল ৭২ ঘন্টা পর

২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত মোতাবেক ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটিডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট শুরু হয়। ২০১৩ সালের ৫ অক্টোবর তাপবিদ্যুৎকেন্দ্রটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরল ৭২ ঘন্টা পর

 

রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী কৈ-গর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ শেষে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছিল। প্রায় নয় বছর পরে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি।

Leave a Comment