বিদেশি সাক্ষীর বৈধতা ‘চ্যালেঞ্জ করে হাইকোর্টে ‘খালেদা জিয়ার’ আবেদন।নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেওয়ার বৈধতা’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
বিদেশি সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন
বিএনপি চেয়ারপারসনের পক্ষে বুধবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ আবেদন করেন।

তিনি বলেন, বিদেশি সাক্ষীর আসার অনুমতি অনুমতি এখতিয়ার বহির্ভূত। বিদেশি সাক্ষী আসার অনুমতি চ্যালেঞ্জ করে রিট করেছি। রিটটি শুনানির জন্য যে কোনো দিন আদালতে উত্থাপন করা হবে। তিন বিদেশি সাক্ষীকে বাংলাদেশে আসতে গত ১৭ সেপ্টেম্বর অনুমতি দেয় বিচারিক আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ অনুমতি দেয়।
বিদেশি তিন সাক্ষীর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের একজন এবং কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুজন।
