ফেসবুক ইনস্টাগ্রামে আর বিজ্ঞাপন দেবে না কানাডা

ফেসবুক ইনস্টাগ্রামে আর বিজ্ঞাপন দেবে না কানাডা। কদিন আগে কানাডার পার্লামেন্টে একটি আইন পাস হয়। এই আইনে বলা হয়েছে; টেক ফার্মগুলো যদি সংবাদ প্রচার করতে চায়, তাহলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে তার বিল দিতে হবে। আর তা নিশ্চিত করতে ফেসবুক ইনস্টাগ্রামের মতো আর সব ফার্মের ওপর চাপ প্রয়োগ করবে সরকার আইনটি পাসের পর মেটা কর্তৃপক্ষ তাদের নিউজ কনটেন্ট কানাডার জন্য ব্লক করে দেয়।

 

ফেসবুক ইনস্টাগ্রামে আর বিজ্ঞাপন দেবে না কানাডা

ফেসবুক ইনস্টাগ্রামে আর বিজ্ঞাপন দেবে না কানাডা

এরপর কানাডার ফেডারেল সরকার সিদ্ধান্ত নেয়,  মেটার জন্য সরকারি বিজ্ঞাপন বন্ধ। সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা আইনটি বাস্তবায়ন করবেন। মেটা যতোই ভয় দেখাক, তার তোয়াক্কা করবে না কানাডা সরকার। কর্মকর্তারা এও বলেন, তারা অন্যান্য দেশের সঙ্গেও কথা বলছেন, যারা একই ধরনের আইন প্রণয়নের কথা ভাবছে।

এদিকে গুগল ঘোষণা দিয়েছে, তারাও কানাডার সংবাদ বর্জন করবে। অনলাইন নিউজ এ্যাক্ট নামে নতুন আইন প্রণয়নের প্রতিক্রিয়ায় গুগল এই ঘোষণা দিলো। পাস হওয়া আইনটি ‘বিল সি-১৮’ নামেও পরিচিত। তবে গুগলের ঘোষণায় চিন্তিত নয় কানাডা। কর্মকর্তারা বলছেন, তারা গুগলের প্যারেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেটের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করে নেবে।

 

ফেসবুক ইনস্টাগ্রামে আর বিজ্ঞাপন দেবে না কানাডা

 

Leave a Comment