বিএনপি টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য বিষয় নিয়ে’ বিএনপি অনেক বিভ্রান্তমূলক কথা বলছে। মানুষকে ভালোবাসলে স্বাস্থ্য বিষয় নিয়ে কখনও কেউ বিভ্রান্তিকর তথ্য দেয় না। কিন্তু আমরা দেখেছি বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে।
রোববার মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেন, সামনে নির্বাচন আছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মানিকগঞ্জবাসী কি সেবা পেয়েছে, কি উন্নয়ন পেয়েছে তারা তা জানে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে আপনাদের কাছে এই আশা রাখছি। আপনারা ভোটের মাধ্যমে আবারও আমাদের সুযোগ করে দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি মা-বোনদের বিষয়টা বেশি দেখেন। আজকে মেয়ের জন্য বিনামূল্যে বই বিতরণ করা, চাকরিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে আজকে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক।
যা আগে ছিল না। এ বছর এমবিবিএস এ ৭০ ভাগ মেয়েরা ভর্তি হয়েছেন। তারা ডাক্তার হবে। আমারা প্রায় ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়েছি, সেখানেও ৭০ শতাংশ মেয়ে। একেই বলে নারীর ক্ষমতায়ন, যা শেখ হাসিনা করেছেন।

মন্ত্রী বলেন, স্কুলের ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের এক ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে। শুধু স্কুলে নয়, হাসপাতালে, ক্লিনিকে এবং যেখানে টিকাকেন্দ্র রয়েছে সেখানেও এই টিকা দেওয়া যাবে।