বিএনপি আগুন সন্ত্রাস করবে, সবাইকে সতর্ক থাকতে হবে: কাদের

বিএনপি আগুন সন্ত্রাস করবে, সবাইকে সতর্ক থাকতে হবে: কাদের। বিএনপির কোনো আন্দোলন সফল হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ভয় দেখাবে, আগুন সন্ত্রাস করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে বৃহত্তর রংপুর বিভাগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

বিএনপি আগুন সন্ত্রাস করবে, সবাইকে সতর্ক থাকতে হবে: কাদের

 এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিভিন্ন দফা দিয়ে আন্দোলনের চেষ্টা করেও গণআন্দোলন করতে পারেনি। যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয়, সেটি গণআন্দোলন নয়।

 

কাদের বলেন, বিক্ষোভ, মানববন্ধনসহ নানা রকম আন্দোলন বিএনপি করতে চেয়েছে। কিন্তু একটি আন্দোলনও সফল হয়নি। ব্যর্থ গণআন্দোলন নিয়ে এখন পথহারা পথিকের মতো তারা। দলটি এখন ভবিষ্যতে কী করবে সেটা নিয়ে হিসাব কষছে।

তিনি বলেন, বিএনপি দেশে নির্বাচন করতে দেবে না, এ দেশে এটি আর হবে না। এ দেশে সংবিধান মতোই নির্বাচন হবে। বিএনপি দুঃসাহস দেখালেও কোনো লাভ নেই।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের হ্যাঁ, না ভোটের গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ। বিএনপির এ ধরনের নির্বাচন ও এই গণতন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এ দেশের সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক; জঙ্গিবাদের ও অপরাজনীতির পৃষ্ঠপোষক। আর আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় বিশ্বাসী। এখান থেকে আওয়ামী লীগকে সরানো যাবে না। তবে সবাইকে ‘সতর্ক থাকতে হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ভয় দেখাবে, আগুন সন্ত্রাস করবে।
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি। তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে এসে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করতে চায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে কিছু বলার নেই। উচ্চ আদালতই এই ইস্যুকে হিমাগারে পাঠিয়েছে। দেশে এখন স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। আগামী নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে।

Leave a Comment