আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। বাংলাদেশ পারে না এমন কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি ।
ভারতীয় পাসপোর্টে আরাভ খান নামে দুবাই অবস্থান করা রবিউল ওরফে আরাভ খানকে ফেরানো কতোটা সহজ হতে পারে এমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই সক্ষমতার কথা তুলে ধরেন।

বাংলাদেশ পারে না এমন কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনের এক মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড’ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলার জন্য তাকে এই সাজা দিয়েছেন আদালত। বর্তমানে পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অবস্থান করছেন। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।