জিলাইভ [ GLive ] | truth alone triumphs

‘ফিলিস্তিনের পক্ষের’ তথ্য সরাতে মেটা, টিকটককে ইইউ’র হুশিয়ারি

‘ফিলিস্তিনের পক্ষের’ তথ্য সরাতে মেটা, টিকটককে ইইউ’র হুশিয়ারি। এক সপ্তাহ আগে সামাজিক মাধ্যম এক্স (টুইটার) থেকে জঙ্গিবাদ, সহিংস ও ঘৃণামূলক কনটেন্ট সরাতে এই প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ককে নির্দেশ দিয়েছিল ইউরোপিও ইউনিয়ন (ইইউ)। এবার ঠিক একই নির্দেশ দেয়া হয়েছে অনলাইনভিত্তিক জায়ান্ট কোম্পানী মেটা ও টিকটককে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে এমন কন্টেন্ট না সরালে কোম্পানির বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে বলে হুশিয়ারি করেছে ইউরোপীয় কমিশন। 

‘ফিলিস্তিনের পক্ষের’ তথ্য সরাতে মেটা, টিকটককে ইইউ’র হুশিয়ারি

ইইউ তাদের এক নোটিশে প্রতিষ্ঠান দুটির কাছে জানতে চেয়েছে, নিজস্ব প্ল্যাটফর্মে জঙ্গিবাদ, সহিংস ও ঘৃণামূলক কনটেন্ট ঠেকাতে মেটা ও টিকটক কী কী পদক্ষেপ নিয়েছে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে এর বিস্তারিত জানাতে হবে ইউরোপীয় ইউনিয়নকে।

ফিলিস্তিনের পক্ষের

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন বলেছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে ইসরায়েলে হামাসের আক্রমণ নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন গবেষকরা। এর পরপরই তারা কোম্পানি দুটিকে বিষয়টি নিয়ে কাজ করার অনুরোধ জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলছে, কোম্পানিগুলোর জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে কমিশন। সম্প্রতি চালু করা ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ নামে পরিচিত নতুন আইনে বিভিন্ন শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবৈধ ও ক্ষতিকারক কনটেন্ট না সরালে কোম্পানির বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে সিএনবিসি বলছে, মেটাকে এই গুরুতর পরিস্থিতি নিয়ে ২৫ অক্টোবরের মধ্যে তথ্য দিতে হবে। টিকটককেও একই নির্দেশনা দিয়েছে কমিশন।

এর আগে সংস্থাটি ইলন মাস্ককে এমন নোটিশ পাঠানোর পর সামাজিক মাধ্যম এক্স (টুইটার) থেকে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের শুধুমাত্র ফিলিস্তিন পক্ষীয় কন্টেন্ট মুছে ফেলা হয়। এবার ফেসবুক-টিকটককে’ ইইউ’র নোটিশ পাঠানোয় অনেকেই মনে করছেন, ইসরায়েলের হিংস্রতার তথ্য ঢাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News