প্রথম আলো বিশ্বদরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শনিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথসভায় এমন মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিশেষ দিনে বিশেষ এজেন্ডা সেটিংয়ের মাধ্যমে প্রথম আলো মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে অস্বীকার করার চেষ্টা করেছে এবং বিশেষ গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের সাংবাদিকতা ফৌজদারি অপরাধ। আওয়ামী লীগ সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়। মানুষ ভালোবেসে টানা তিন মেয়াদে এই সরকারকে ক্ষমতায় রেখেছে।

প্রথম আলো বিশ্বদরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে: ওবায়দুল কাদের
প্রথম আলো বর্তমান সরকারকে তার এডেন্ডা বাস্তবায়নের মাধ্যমে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না। ষড়যন্ত্র করলে আইনের আওতায় নিয়ে আসা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনার দায় পত্রিকাটির সম্পাদক কোনোভাবেই এড়াতে পারেন না। অথচ ক্ষমা না চেয়ে চরম ঔদ্ধত্য দেখিয়েছে পত্রিকাটি।

এটি দেশি-বিদেশি ষড়যন্ত্র দাবি করেন ওবায়দুল কাদের বলেন, প্রথম আলোর ‘প্রকাশিত প্রতিবেদনটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এতে কোনো সন্দেহ নেই। কারণ প্রথম আলো আর বিএনপি একজন আরেকজনের পরিপূরক।

আরও দেখুনঃ