পুরো পূর্বাচলের সড়ক মেট্রোরেলের কারণে ভাঙার তথ্য গুজব | সারা সপ্তাহের খবর

জিলাইভ২৪ গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : পুরো পূর্বাচলের সড়ক মেট্রোরেলের কারণে ভাঙার তথ্য গুজব, জাতীয় গ্রিডে কয়লা বিদ্যুৎ যুক্ত হবে জুনে, ইরানে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ, রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ডলার ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে, অ্যাডিনোভাইরাস ঝুঁকিতে ঢাকা , কলকাতায় দিনদিন বাড়ছে সংক্রামন, ওষুধের অভাবে ধুঁকছে পাকিস্তান, ওবায়দুল কাদের বলেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না, অসাংবিধানিক পন্থায় এ দেশে আর কোন নির্বাচন হবে না বললেন মাহবুবউল আলম হানিফ, ইভ্যালি থেকে টাকা ফেরত, পেয়েছেন ১৪ জন

 

পুরো পূর্বাচলের সড়ক মেট্রোরেলের কারণে ভাঙার তথ্য গুজব | সারা সপ্তাহের খবর

পুরো পূর্বাচলের সড়ক মেট্রোরেলের কারণে ভাঙার তথ্য গুজব | সারা সপ্তাহের খবর

 

পুরো পূর্বাচলের সড়ক মেট্রোরেলের কারণে ভাঙার তথ্য গুজব

মেট্রোরেলের কারণে পুরো পূর্বাচলের সড়ক ভাঙার তথ্য গুজব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। রাজধানীর একটি হোটেলে এমআরটি লাইন-৫ এর স্টেক হোল্ডারদের মিটিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বি এম আমিন উল্লাহ নুরী বলেন, মেট্রো রেলের এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজের জন্য রাজধানীর অদূরে পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের তেমন ক্ষতি হবে না। যেকোনো কাজ করতে গেলেই কিছু সমস্যা হয়। পূর্বাচল অংশে মেট্রো রেলের কাজ চলাকালে হয়ত রাস্তার সামান্য ব্যত্যয় হতে পারে। সেখানে ব্যারিকেড দেওয়া হবে। আইল্যান্ড ভাঙা পড়বে। রাস্তার কিছু অংশ ভাঙা পড়বে। এটাকে রাস্তা কাটা বলা যাবে না।

সেতু মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রকল্প বাস্তবায়নে কারও জমি, কারও ভবন আবার কারও বাড়ি ভাঙা পড়ে। তার জন্য অবশ্যই আমরা ক্ষতিপূরণ দিই। তার আগে কতটুকু ক্ষতি হবে, তা স্টাডি করি। এ ক্ষেত্রে ৩০০ ফিট সড়কের তেমন ক্ষতি হবে না। সামান্য ক্ষতি হবে। এতে রাস্তার বিশাল ক্ষতি হবে, এটা বলা যাবে না।

জাতীয় গ্রিডে কয়লা বিদ্যুৎ যুক্ত হবে জুনে

চট্টগ্রামের বাঁশখালী এস.এস. পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, এ এস. এস পাওয়ার প্ল্যান্ট চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদা মিটাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

কয়লা বিদ্যুৎ চালু হওয়ার পর দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে। এস.এস. পাওয়ার প্ল্যান্টের (ইউনিট-১) এ উৎপাদিত বিদ্যুৎ আগামী ১ মে থেকে জাতীয় গ্রীডে সংযুক্ত হবে, ৩১ মে হবে কমিশনিং এবং ৩০ জুন থেকে পুরো দমে বিদ্যুৎ সরবরাহ হবে। (ইউনিট-২) বিদ্যুৎ কেন্দ্র থেকে ১ জুন ২০২৩ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে। মাঝামাঝি সময়ে কমিশনিং হবে।

জাতীয় গ্রীডে ৩১ জুলাই বিদ্যুৎ সরবরাহ করা হবে। ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২২৪ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশখালীর এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বাংলাদেশে বিদ্যুৎ বিভাহেগ আমুল পরিবর্তন ঘটাবে। এ বিদ্যুৎ কেন্দ্র এলাকার মানুষের ভাগ্য বদলে দেবে বিদ্যুৎ ঘাটতি পূরণসহ মানুষের কর্মস্থান হবে।

ইরানে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ

“ইরানের পবিত্র কোম শহরে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। দেশটির একজন উপমন্ত্রী গতকাল  বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছে।

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরটি অবস্থিত। গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে মূলত এ শহরের স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

গতকাল ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি পরোক্ষভাবে নিশ্চিত করেন যে বিষপ্রয়োগের বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

পানাহিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, কিছু লোক চেয়েছিল সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক।”

রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ডলার ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে

চলতি ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৩৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ইউএস ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১৪ হাজার ২৩১ কোটি টাকা।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত জানুয়ারিতে মোট ১৬৬ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ১৫ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ডলার।

অ্যাডিনোভাইরাস ঝুঁকিতে ঢাকা , কলকাতায় দিনদিন বাড়ছে সংক্রামন

করোনাভাইরাস না যেতেই আরেক ভাইরাসের প্রকোপে বিপাকে কলকাতা। আক্রান্তদের বেশিরভাগই শিশু, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০। হাসপাতালগুলো রোগীতে ঠাসা; লাগছে ভেনটিলেশন, আইসিইউ।

অ্যাডিনোভাইরাসের ঝুঁকিতে ঢাকা ,প্রকোপ নতুন কিছু নয়, তবে কলকাতায় এবারের পরিস্থিতিকে ধরা হচ্ছে ‘গুরুতর’।

এ রোগের লক্ষণও অনেকটা কোভিডের মত; সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা বা বমি বমি ভাব। তবে পরিস্থিতির অবনতি ঘটে দ্রুত। আক্রান্ত হতে পারে শ্বাসনালী, ফুসফুস।

ভাইরাসটি নিয়ে কলকাতায় যে উদ্বেগ আর স্বাস্থ্য প্রশাসনের যে কড়া সতর্কতা, তার ছিটেফোঁটাও নেই বাংলাদেশে। অথচ একই লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে বহু শিশু। শিশুদের একটি হাসপাতালের পরিচালক বলছেন, নেপথ্যে থাকতে পারে অ্যাডিনোভাইরাস, তবে পরীক্ষার ব্যবস্থাই নেই তাদের এখানে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ওষুধের অভাবে ধুঁকছে পাকিস্তান

বিদেশি মুদ্রার সংকটে ধুঁকছে পাকিস্তান। ১৩ থেকে ১৫ দিনের বেশি আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রা থাকছে না তাদের রিজার্ভে। এ কারণে সীমিত করতে হচ্ছে আমদানি, যার প্রভাব পড়েছে দেশটির ওষুধ খাতেও।

জীবন রক্ষাকারী ওষুধের অভাবে পাকিস্তানের স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। হাসপাতালে ইনসুলিন ও ডিসপ্রিনের মতো ওষুধের স্বল্পতা দেখা দিয়েছে। এমনকি মাথাব্যথার ওষুধও নাকি পাওয়া যাচ্ছে না।

পরিস্থিতি এতটা সঙিন যে চিকিৎসকেরা আপাতত এখনই না করলে নয়—এমন রোগ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে অস্ত্রোপচারের দিন পিছিয়ে দিচ্ছেন। অনেক হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখাও বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা।

ওবায়দুল কাদের বলেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না, এমনটা হলে খবর আছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।’

ওবায়দুল কাদের রোববার ঘাটারচরে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙবো না, জোটও ভাঙবো না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না।’

অসাংবিধানিক পন্থায় এ দেশে আর কোন নির্বাচন হবে না বললেন মাহবুবউল আলম হানিফ

তিনি বলেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির তো নেইই, এ দেশে এমন কোন রাজনৈতিক শক্তিও নেই।  

হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিন।

সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোন নির্বাচন হবে না।  

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।  

 

পুরো পূর্বাচলের সড়ক মেট্রোরেলের কারণে ভাঙার তথ্য গুজব | সারা সপ্তাহের খবর

 

ইভ্যালি থেকে টাকা ফেরত, পেয়েছেন ১৪ জন 

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ১৪ গ্রাহক। এসএসএল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা ১৪টি লেনদেনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ১৪ জন গ্রাহককে ১ লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা ফেরত দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে অন্যান্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও দেখুনঃ

Leave a Comment