পানির স্বল্পতায় নিয়ন্ত্রণে আসছে না বঙ্গবাজারের আগুন

পানির স্বল্পতায় নিয়ন্ত্রণে আসছে না বঙ্গবাজারের আগুন ,মঙ্গলবার ভোরে লাগা ভয়াবহ আগুনে রাজধানীর বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আপ্রাণ চেষ্টা করেও পারছে না। বাতাসের কারণে আগুন আরো বাড়ছে, দেখা দিয়েছে পানির স্বল্পতা। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ ফারায়কর্মীসহ ৭ জন ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি টিমও কাজ করছে।

 

বঙ্গবাজারে দাউ দাউ করে জ্বলছে আগুন , আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশেআর ভবনেও

পানির স্বল্পতায় নিয়ন্ত্রণে আসছে না বঙ্গবাজারের আগুন

বঙ্গোবাজারের এক ব্যবসায়ী জানান, ঘটনাস্থলে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। এমন অবস্থা দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের চতুর্দিক থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। পানির সংকট দেখা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও পানি আনতে দেখা গেছে দমকল বাহিনীর কর্মীদের। আর বিমানহিনীর হেলিকপ্টারটি রাজধানীর হাতির ঝিল লেক থেকে পানি নিচ্ছে।

বঙ্গবাজারে আগুন’ নিয়ন্ত্রণ করতে গিয়ে পানি সংকট ‘দেখা দিয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মার্কেটে ঈদ উপলক্ষে শাড়ি, জিন্সের প্যান্টসহ বিপুল কাপড়ের স্টক থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে।

 

বঙ্গবাজারে দাউ দাউ করে জ্বলছে আগুন , আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশেআর ভবনেও

 

এদিকে আগুনের সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করেছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোনও মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Leave a Comment