,

পশ্চিমতীরের বসতিকে বৈধতা দেবে ইসরাইল

অধিকৃত পশ্চিমতীরের বসতি -কে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইলের নিরাপত্তা কেবিনেট।
পূর্ব জেরুজালেমে একের পর এক হামলার জের ধরে রোববার ইসরাইলী কেবিনেট এ ঘোষণা দেয়।

পশ্চিমতীরের বসতিকে বৈধতা দেবে ইসরাইল

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে নিরাপত্তা কেবিনেট জুডিয়া ও সামারিয়ার নয়টি বসতিকে বৈধতা দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

পশ্চিমতীরের বসতিকে বৈধতা দেবে ইসরাইল

এতে আরো বলা হয়, এসব বসতি বহুবছর ধরে বিদ্যমান রয়েছে। কিছু কয়েকদশক ধরে বিদ্যমান।ইসর্ইাল সরকারের অনুমোদন ছাড়াই তথাকথিত এসব বসতি নির্মাণ করা হয়েছে।বিবৃতিতে আরো বলা হয়েছে, দ্য সিভিল এডমিনিস্ট্রেশান হাইয়ার প্ল্যানিং কমিটি এসব বসতি অনুমোদনের জন্যে আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকে বসবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এর আগে প্রধানমন্ত্রী নেতানয়িাহু এক বৈঠকে বসতি নির্মাণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। যদিও ইসরাইলের এ বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

পশ্চিম তীরের বসতিতে চার লাখ ৭৫ হাজারেরও বেশি ইসরাইলী বাস করছে। এখানে রয়েছে ২৮ লাখ ফিলিস্তিনের বসবাস।

 

পশ্চিমতীরের বসতিকে বৈধতা দেবে ইসরাইল

 

এদিকে শুক্রবার পূর্ব জেরুজালেমের পাশে ইহুদি বসতি রামোতে শুক্রবার এক ফিলিস্তিনীর হামলায় তিনি ইসরাইলী নিহত হয়েছে। এরপর রোববার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরাইলী বাহিনী অভিযান চালাতে গিয়ে এক ফিলিস্তিনী কিশোরকে হত্যা করে।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে ৪৬ ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া নয় ইসরাইলী ও একজন ইউক্রেনীয় নারী প্রাণ হারিয়েছে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।