পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার। যৌতুক না দেওয়া ও পরকীয়ায় বাঁধা দেওয়ার কারনে স্ত্রী মুক্তা আক্তারকে হত্যা মামলায় স্বামী রাজু মন্ডলকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
সোমবার ( ১৭ এপ্রিল) দুপুরের দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
জানা যায়, চলতি বছরের ১২ মার্চ দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুম গ্রামে রাজু মন্ডল শশুড় বাড়িতে গিয়ে স্ত্রী মুক্তা আক্তারকে শ্বাসরোধ ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। এর পর রাজু ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় মুক্তার মা রৌশন আরা বাদি হয়ে রাজুকে প্রধান আসামিসহ ৫ জনের নামে মামলা করেন। ঘটনার দুই দিন পর পুলিশ রাজুর বাবা পলাশ মন্ডল, মা আকলিমা খাতুন, ভাই বাদল মন্ডলকে গ্রেপ্তার করে। আরেক ভাই আকাশ মন্ডল ১০ এপ্রিল আদালতে আত্মসর্মপন করেন।
মামলার প্রধান আসামি পলাতক থাকায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালান। রোববার সাড়ে তিন টার দিকে মামলার প্রধান আসামি রাজু মন্ডলকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর রহমান বলেন, আলোচিত মুক্তা হত্যাকান্ডের একমাস তিন দিন পর প্রধান আসামি রাজু মন্ডলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু তার স্ত্রী মুক্তাকে হত্যা করার স্বীকার করেছেন। আদালতে ১৬৪ ধারায় দায়স্বীকারোক্তি দিতে রাজু রাজি হয়েছেন।
সোমবার আসামিকে আদালতে পাঠানো হবে। এনিয়ে আলোচিত মুক্তা হত্যা মামলায় ৫জন আসামিই গ্রেপ্তার হয়েছে।