,

নেপালে ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা

নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকি জানিয়েছেন, তিনি ছয় মাসের বেশি সময় এই পদে থাকবেন না। আগামী বছরের ৫ মার্চ জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) শপথ নেওয়ার পর সুশীলা কারকি বলেন, “আমি এই দায়িত্ব চাইনি। তবে রাজপথে নামা বিক্ষোভকারীদের আহ্বানে আমি সাড়া না দিয়ে পারিনি।”

সম্প্রতি তরুণদের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে কে পি শর্মা অলি সরকারের পতন ঘটে। এই বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

বক্তব্যে তিনি বলেন, “জেনারেশন জেড প্রজন্মের চিন্তাধারার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। এই প্রজন্ম দুর্নীতির অবসান, সুশাসন এবং অর্থনৈতিক সমতা চায়।”

বিক্ষোভ চলাকালে সরকারি স্থাপনায় ভাঙচুর প্রসঙ্গে সুশীলা কারকি বলেন, “আমি লজ্জা বোধ করছি। এসব জরুরি স্থাপনা ধ্বংসকারীরা যদি নেপালি হয়ে থাকে, তবে তাদের কীভাবে নেপালি বলা যায়?”

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।