,

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে স্থানীয় সময় সোমবার বিকেলে নিয়মিত ব্রিফিংকালে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন। দপ্তরের ওয়েবসাইটে এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। প্যাটেল বলেন, এই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় এটিই তাদের চাওয়া।

বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন এবং বিরোধী দল এই নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভিমত কী- জানতে চাইলে প্যাটেল বলেন, ‘যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, আমরা যা চাই তা হলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক।’

 

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

তিনি বলেন, ‘এই নির্বাচন যেহেতু দেশটির অভ্যন্তরীণ বিষয় সেহেতু এ নিয়ে আমার বলার কিছু নেই।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন, ‘আমি বলব যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা সেই সম্পর্কগুলোকে আরও গভীর করার জন্য উন্মুখ।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের প্রচুর সহযোগিতা এবং সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা করা এবং অন্য বিষয়গুলো রয়েছে এর মধ্যে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্রের এই বক্তব্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক ও আইএমএফের প্রধানরা প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে তার নেতৃত্বের প্রশংসাও করেছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।