আত্মহত্যা বিষয়ে নির্দেশনা দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ায় আত্মহত্যা বন্ধ করার জন্য গোপন নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। দেশটিতে আত্মহত্যার প্রবণতা রকেটগতিতে বেড়ে যাওয়ার কারণে এমন নির্দেশনা দিতে বাধ্য হয়েছে কিম। রেডিও ফ্রি এশিয়াকে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আত্মহত্যাকে কিম জং উন ‘সমাজতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করে স্থানীয় সরকার প্রধান এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন।
কেউ আত্মহত্যা করলে স্থানীয় সরকারকে জবাবদিহি করতে হবে। এছাড়া কেউ যাতে আত্মহত্যা না করতে পারে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা জারি করেছেন কিম।

আত্মহত্যা বিষয়ে নির্দেশনা দিলেন কিম জং উন
উত্তর কোরিয়ায় ঠিক কতজন আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য প্রকাশ না করা হলেও দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে এ বছরের মে মাস পর্যন্ত গত বছরের তুলনায় আত্মহত্যার হার ৪০ শতাংশ বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার মানুষ খুবই কষ্টের মধ্যে দিন পার করছে। ফলে অনেকে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছেন। এছাড়া দেশটিতে আরও অনেক সমস্যা রয়েছে। এক রিপোর্টে বলা হয়েছে চলতি বছর আত্মহত্যার হার ৩৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে চোয়াংজিং এবং কায়োনছঞ্জ আত্মহত্যার হার বেড়েছে। এসব অঞ্চলের প্রতিটি পরিবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
