ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

খেলা

নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৪ই নভেম্বর ২০২৫, ৩:২০ এএম

নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপে ফাইনালের কাছাকাছি পৌঁছানোর স্বপ্ন ছিল বাংলাদেশ দলের। তবে রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চাইনিজ তাইপের বিপক্ষে ১৮-২৫ হারে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হলো রূপালী-স্মৃতি দলের।

প্রথমার্ধে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে দল মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০-৯ ব্যবধান নিয়ে সাময়িকভাবে এগিয়েও যায় বাংলাদেশ, কিন্তু চাইনিজ তাইপ দ্রুত সমতা ফিরিয়ে ১০-১০ করে। এরপর পঞ্চম মিনিটে অল আউটের মাধ্যমে ব্যবধান বাড়িয়ে তারা সহজ জয় নিশ্চিত করে।

ম্যাচের আগে আবহ ছিল অন্যরকম। দীর্ঘদিনের সিনিয়র রূপালী আক্তারের বিদায়ী ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে মুকুট পরান। এই আবেগের মধ্যে দল প্রথমার্ধে সংগ্রামী ছিলেন, তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ধারাবাহিক আক্রমণকে টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

ব্রোঞ্জ পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২০১২ সালে পঞ্চম স্থানের পর এবার সেরা চারের মঞ্চে পৌঁছে নতুন ইতিহাস তৈরি হলো। আগামীকাল চাইনিজ তাইপ ভারতের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে।

মন্তব্য