ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হয়েছে দুই নারীকে

ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হয়েছে দুই নারীকে। সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে এ নেক্কারজনক ঘটনা ঘটে। ইতোমধ্যে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।বুধবার (১৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আদিবাসী অধিকার গোষ্ঠী ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম (আইটিএলএফ) জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৪ মে। ঘটনাস্থল রাজ্যের রাজধানী ইমফল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায়। ঘটনার দিন, একটি মাঠে দুই নারীকে ধর্ষণের পর তাদের নগ্ন করে ঘোরানো হয়।

ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হয়েছে দুই নারীকে

ঘৃণ্য এই ঘটনার মাত্র একদিন আগে মণিপুরের কুকি আদিবাসী জনগোষ্ঠী এবং স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত শুরু হয়। মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি উপজাতি হিসেবে ঘোষণার জের ধরে এই সংঘর্ষ শুরু হয়।

 

ধর্ষণের পর ক্যামেরার সামনে নগ্ন করে ঘোরানো হয়েছে দুই নারীকে

 

কুকি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা আইটিএলএফ এক বিবৃতিতে জানিয়েছে, ধর্ষণের শিকার দুই নারীই কুকি জনগোষ্ঠীর। বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একদল মেইতেই দুই কুকি-জো উপজাতির নারীকে নগ্ন অবস্থায় একটি ধানখেতে নিয়ে ধর্ষণের পর ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে। কাংপোকপি জেলায় ৪ মে ঘটে যাওয়া ওই ঘৃণ্য দৃশ্যে দেখা যায়, মেইতেই পুরুষেরা ক্রমাগত অসহায় ও ক্রন্দনরত নারীদের শ্লীলতাহানি করছে। তারা বারবার তাদের ছেড়ে দেওয়ার জন্য অপহরণকারীদের কাছে আবেদন জানিয়েছে।’

আইটিএলএফ আরও বলেছে, ‘এই নিরপরাধ নারীরা যে ভয়ংকর অগ্নিপরীক্ষার শিকার হয়েছে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে অপরাধীরা। ভারতের জাতীয় নারী কমিশন এবং তফসিলি জাতির জাতীয় কমিশনের কাছে ঘটনার বিচারের দাবি জানিয়েছে আইটিএলএফ।

 

অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

 

মণিপুর পুলিশ এখনো এই বিষয়ে কিছু জানায়নি। এমনকি ঘটনার পর প্রায় দুই মাস পেরিয়ে যাওয়ার কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা কোনো মামলা করা হয়েছে কিনা সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

Leave a Comment