দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ইউক্রেনের, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান, তার দেশ এমন একটি অস্ত্র তৈরি করেছে যা ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ইউক্রেনের

এ সময় চলতি সপ্তাহে পশ্চিম রাশিয়ার একটি বিমানবন্দরে বিমান হামলার কথা স্পষ্ট উল্লেখ করে এমন ইঙ্গিত দেয়া হয়। বেশ কয়েকটি সামরিক বিমান ধ্বংস হয়েছে কিয়েভের ওই হামলায় ।
অস্ত্রটি ইউক্রেনের কৌশলগত শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে তৈরি হয়েছে। তবে তিনি বিস্তারিত কোনও বিবরণ দেননি।`আমাদের নতুন ইউক্রেনীয় অস্ত্রের পরিসর এখন ৭০০ কিলোমিটার।
নতুন কাজটি হল এই পরিসরকে আরও দীর্ঘ করা,` জেলেনস্কি বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে লিখেছেন, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। নতুন ইউক্রেনীয় দূরপাল্লার অস্ত্রের জেলেনস্কির দাবি আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বিমান প্রতিরক্ষা ইউনিটের এক রুশ কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার পশ্চিম অঞ্চল পসকভের `একটি অজ্ঞাত বস্তুকে শনাক্ত করেছে।

বুধবার ইউক্রেনীয় বিমান হামলায় একই অঞ্চলে চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন যদিও খুব কমই সরাসরি রাশিয়ার অভ্যন্তরে সুনির্দিষ্ট হামলার বিষয়ে মন্তব্য করেছে তবে জেলেনস্কি বৃহস্পতিবার দুবার ইঙ্গিত করেছেন যে পসকভ হামলার পিছনে ছিল ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা সাধারণত কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার জন্য তাদের দেয়া অস্ত্র ব্যবহার করতে নিষেধ করেছে।