বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ভয়াবহ পরিকল্পনা করছে সরকার: ফখরুল

বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ভয়াবহ পরিকল্পনা করছে সরকার: ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আপনাদের একটি আশঙ্কার কথা বলি, এটা বলা দরকার, জাতির জানা উচিত, আজকে এই সরকার পরিকল্পনা করছে দেশে ভয়াবহ কিছু ঘটাতে, যাতে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণরুপে নিশ্চিহ্ন করা যায়।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিরোধীদলের মাঠ শূন্য করতে আবারো চক্রান্ত চলছে। একই কায়দায় গত পরশুদিন (১৯ আগস্ট) রাতে আমাদের দলীয় কার্যালয়ে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার হবিগঞ্জে সাবেক মেয়র জি কে গউছের বাড়িতে গুলি করেছে। তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ভয়াবহ পরিকল্পনা করছে সরকার: ফখরুল

সোমবার (২১ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারত কূটনৈতিক বার্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা এখনো রাজনৈতিকভাবে দেউলিয়া হইনি। আমরা জনগণের সঙ্গে নিয়ে রাজনীতি করি। তাদের নিয়েই আমরা আছি। আজকে দেশের মানুষ নির্বাচন চায়। সেই বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এ ধরনের কথাবার্তা হচ্ছে। কিন্তু এ বিষয়ে আমেরিকার কেউ স্বীকার করেনি। ভারতেরও কেউ স্বীকার করেনি।

 

বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ভয়াবহ পরিকল্পনা করছে সরকার: ফখরুল

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এখন শুরু হয়েছে মেগাপ্রকল্প চালু করা। কার জন্য? কিসের জন্য? এগুলোর লক্ষ্য হলো তাদের পকেট ভরানো। এগুলো তো জনগণের ট্যাক্সের টাকায়। সুতরাং এখানে তো বলার কিছু নেই যে আপনি উন্নয়ন করেছেন। আজকে জাতি এদের হাত থেকে মুক্তি চায়।

বিএনপি মহাসচিব বলেন, আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরে আমরা সবচেয়ে বেশি সংকটে পড়েছি। এই সরকার দেশের মানুষের আকাক্সক্ষা ধ্বংস করেছে। প্রশাসন বলুন, আর কিছু বলুন, সবকিছু ধ্বংস করেছে। আজকে একটি কোম্পানি ১১ হাজার কোটি টাকা নিয়ে গেছে। সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ তাদের নিজেদের লক্ষ্য সেটা।

তিনি বলেন, আমরা ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই করে যাচ্ছি। এখানে সবারই ভূমিকা রাখার সুযোগ আছে। সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মো. মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment