দোকানে তেল কিনতে গিয়ে ধর্ষণের শিকার । ঝিনাইদহের শৈলকূপায় ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
দোকানে তেল কিনতে গিয়ে ধর্ষণের শিকার
ভুক্তভোগীর স্বজনরা জানায়, ধর্ষণের শিকার শিশুটির বাবা বিকেলে বাড়ির পাশে মাঠে কাজে গিয়েছিলেন। বাড়িতে রান্নার জন্য তেলের প্রয়োজন হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে একটি দোকানে তেল কিনতে যায় শিশুটি। সেখানে একা পেয়ে দোকানদার কবির হোসেন তার হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করেন।

পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে স্বজনদের ঘটনাটি খুলে বলে। এরপর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঝিনাইদহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে পাঠান।
হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক বলেন, ধর্ষণের তথ্য নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। শরীরের ভেতরেও ইনজুরি আছে। শারীরিক অবস্থা সংকটজনক। কিছুটা সুস্থ হলেই পরবর্তী অবস্থা বলা যাবে।

এ ঘটনায় অভিযুক্ত কবিরকে আটক করেছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের।