,

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন , বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

 

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উঠে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভিতরে কর্মরত শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর বিদ্যুৎকেন্দ্রের ভিতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে।

 

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

 

তবে এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার বদিউজ্জামান জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ময়লা আবর্জনার স্তূপে কে বা কারা অগ্নি সংযোগ করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।