ডাফি ভাঙলেন হ্যাডলির রেকর্ড, ৮১ উইকেট

মাউন্ট মঙ্গানুইয়ে আজ নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি আবার একবার দারুণ ফর্মে ঝলক দেখালেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ৫ উইকেট তুলে তিন ম্যাচের সিরিজে তৃতীয়বারই “ফাইভার” নিয়েছেন ৩১ বছর বয়সী এই বোলার। তবে আজকের কীর্তি শুধু ম্যাচে নয়, এটি নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসেও এক নতুন অধ্যায়। কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে, এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক উইকেট নেওয়ার কীর্তি এখন জ্যাকব ডাফির নামে।

২০২৫ সালে তিনটি ফরম্যাট মিলিয়ে ৩৬টি ম্যাচে ৮১ উইকেট নিয়েছেন ডাফি। তুলনায়, হ্যাডলি ১৯৮৫ সালে মাত্র ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছিলেন।

ডাফির ২০২৫ সালের ফরম্যাট অনুযায়ী পারফরম্যান্সের বিশদ:

ফরম্যাটম্যাচউইকেট
টেস্ট২৫
ওয়ানডে১১২১
টি-টোয়েন্টি২১৩৫

তুলনায়, হ্যাডলি ১৯৮৫ সালে ১০ টেস্টে ৬৪ উইকেট এবং ১৩ ওয়ানডেতে ১৫ উইকেট পেয়েছিলেন।

নিউজিল্যান্ডের রেকর্ড ভাঙলেও, বিশ্ব রেকর্ডের তালিকায় ডাফি এখনও পেছনে। আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি ধারন করেছেন শ্রীলঙ্কার অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ২০০১ সালে ৪৫ ম্যাচে ১৩৬ উইকেট নেওয়ার রেকর্ড ভাঙার জন্য এখনও বহু বোলারের অপেক্ষা।

দেশবোলারউইকেটসালম্যাচ
শ্রীলঙ্কামুত্তিয়া মুরালিধরন১৩৬২০০১৪৫
অস্ট্রেলিয়াশেন ওয়ার্ন১২০১৯৯৪৩৯
ইংল্যান্ডগ্রায়েম সোয়ান১১১২০১০৩৯
পাকিস্তানসাঈদ আজমল১১১২০১৩৫০
দক্ষিণ আফ্রিকাঅ্যালান ডোনাল্ড১০৭১৯৯৮২৭
ওয়েস্ট ইন্ডিজজোয়েল গার্নার১০৫১৯৮৪২৮
ভারতহরভজন সিং১০২২০০২৪০
নিউজিল্যান্ডজ্যাকব ডাফি৮১২০২৫৩৬
বাংলাদেশসাকিব আল হাসান৭৭২০১০৩৭
জিম্বাবুয়েহিথ স্ট্রিক৭৪২০০১৪২
আফগানিস্তানরশিদ খান৭২২০১৮২৯
আয়ারল্যান্ডমার্ক অ্যাডাইর৫৯২০২৩৩৯

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেন:

বোলারদেশম্যাচউইকেট
জ্যাকব ডাফিনিউজিল্যান্ড৩৬৮১
ম্যাট হেনরিনিউজিল্যান্ড২৭৬৫
ব্লেসিং মুজারাবানিজিম্বাবুয়ে৩১৬৫
আলী দাউদবাহরাইন৩৭৬৩
কুলদীপ যাদবভারত২৫৬০

ডাফির এই রেকর্ড নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে বিশ্ব ক্রিকেটের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের শীর্ষে মুত্তিয়া মুরালিধরন এখনও অপ্রতিদ্বন্দ্বী।