ডেঙ্গু নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর সহায়তা চায় বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর সহায়তা চায় বাংলাদেশ। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক জরুরি বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়। 

বৈঠক শেষে নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি মহামারি পর্যায়ে যাওয়ার আগেই এটি নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর কাছে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে। বিশেষ করে, ডেঙ্গুর টিকার বিষয়ে। জবাবে ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। টেকনিক্যাল ও লজিস্টিকস সাপোর্ট, র‌্যাপিড টেস্টের কিট সরবরাহসহ বেশ কিছু বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। 

 

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর সহায়তা চায় বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর সহায়তা চায় বাংলাদেশ

বর্তমানে শতাধিক দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে উল্লেখ করে নাজমুল ইসলাম বলেন, ডব্লিউএইচও বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে বৈঠক করছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী দেশের অভিজ্ঞতা ভাগ করা হয়। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে ডব্লিউএইচও কাজ করার আগ্রহের কথা জানায়। বিশেষ করে, মশার প্রজননক্ষেত্র ধ্বংসে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে বৈঠকে ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানাসহ চার সদস্যের প্রতিনিধি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর, রোগ নিয়ন্ত্রণের শাখার পরিচালক নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর সহায়তা চায় বাংলাদেশ

Leave a Comment