বিয়ের প্রলোভনে টিকটকারকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে টিকটকারকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার। দেবিদ্বারে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় মো. এমরান (২৫) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ। অভিযোগকারী টিকটকারকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ভিকটিম একজন স্বামী পরিত্যাক্তা নারী (২৮)। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। পেশায় তিনি একজন নাট্য অভিনেত্রী ও টিকটকার।

বিয়ের প্রলোভনে টিকটকারকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের ফরিদ মেম্বারের বাড়ির মো. শহিদুল্যাহর ছেলে আন্তজেলা ট্রাক চালক মো. এমরান এর সাথে প্রায় ২ বছর আগে জাফলং এলাকায় টিকটক করার সময় ভিক্টিমের পরিচয় হয়। ওই সময় এমরান ভিক্টিমের মোবাইল নম্বর সংগ্রহ করে। পরবর্তিতে দুজনের মধ্যে কথোপকথন চলার একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) এমরান ভিক্টিমকে বিয়ের আশ্বাসে সিলেট থেকে নিজে চালিত ট্রাকে করে রাত অনুমান ১২টায় দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় নিয়ে আসে। জাফরগঞ্জ বাজার হতে প্রায় আধা কিলোমিটার দুরে রাস্তার পাশে নির্জন স্থানে ট্রাক থামিয়ে এমরান ট্রাকের ভিতর ভিক্টিমকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিক্টিম বাদি হয়ে বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

বিয়ের প্রলোভনে টিকটকারকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভিক্টিম জানান, এর আগেও এমরান ভিক্টিমকে বিয়ের আশ্বাসে গত ১৮ মার্চ তার নিজ বাড়ি জাফরগঞ্জে নিয়ে আসে। এমরান তার পিতা-মাতার সাথে জাফরগঞ্জ পশ্চিমপাড়া তাজু হুজুরের বাড়িতে ভাড়া বাসায় থাকত। ঘটনার দিন এমরানের পিতা-মাতা বাসায় না থাকার সুবাধে ১৮ মার্চ দিবাগত রাত ১০টা থেকে পরদিন ১৯ মার্চ সকাল ১১টা পর্যন্ত ভিক্টিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

বিয়ের প্রলোভনে টিকটকারকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ধর্ষণ

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ধর্ষনের অভিযোগ পাবার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Comment