জুস পান করে অনশন ভাঙলেন বিএনপির শীর্ষ নেতারা

জুস পান করে অনশন ‘ভাঙলেন বিএনপির শীর্ষ’ নেতারা।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তিন ঘণ্টার গণঅনশন করেছে বিএনপি।

জুস পান করে অনশন ‘ভাঙলেন বিএনপির শীর্ষ ‘নেতারা

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনশন শুরু হয়। যা শেষ হয় দুপুর ২টায়।

জুস পান করে অনশন 'ভাঙলেন বিএনপির শীর্ষ 'নেতারা

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ জুস পান করিয়ে অনশন ভাঙান। অপরদিকে অধ্যাপক মাহবুব উল্লাহ এবং আনোয়ার হোসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের জুস পান করিয়ে অনশন ভাঙান।

এরআগে অনশনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনশন কর্মসূচিতে অংশ নেন। 

Leave a Comment