আধুনিক পপসংগীতের ইতিহাসে জাস্টিন বিবার এক অনন্য নাম। কৈশোরেই যাঁর উত্থান, আর তার পরের এক দশকেরও বেশি সময় ধরে যিনি বিশ্বসংগীতের চার্টে নিজের আধিপত্য বজায় রেখেছেন। ইউটিউবে গান গেয়ে ভাইরাল হওয়া এক কিশোর থেকে আজকের সুপারস্টার—এই দীর্ঘ যাত্রা জাস্টিন বিবারকে আলাদা করে চিহ্নিত করে।
মাত্র ১৩ বছর বয়সে ইউটিউবে বিভিন্ন জনপ্রিয় গানের কভার গেয়ে নজরে পড়েন জাস্টিন বিবার। সেখানেই তাঁকে আবিষ্কার করেন মিউজিক ম্যানেজার স্কুটার ব্রাউন। খুব অল্প সময়ের মধ্যেই বিবার সাইন করেন বড় রেকর্ড লেবেলের সঙ্গে এবং শুরু হয় তাঁর পেশাদার সংগীতজীবন।
২০১০ সালে মুক্তি পায় তাঁর প্রথম সিঙ্গেল “One Time”, যা বিলবোর্ড হট ১০০ চার্টে ১৭ নম্বরে পৌঁছায়। যদিও এটি শীর্ষস্থান ছুঁতে পারেনি, তবে এই গানই ছিল বিবারের দীর্ঘ চার্ট-যাত্রার সূচনা। একই বছর মুক্তিপ্রাপ্ত লুডাক্রিসের সঙ্গে গাওয়া “Baby” গানটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। গানটি দ্রুত টপ ১০-এ উঠে আসে এবং সে সময় প্রায় সর্বত্র শোনা এক সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান উপহার দিতে থাকেন বিবার। উশারের সঙ্গে “Somebody to Love”, বিগ শনের সঙ্গে “As Long as You Love Me”, এবং এককভাবে গাওয়া “Boyfriend”—সবকটিই বিলবোর্ড হট ১০০-এ দারুণ সাফল্য পায় এবং প্রমাণ করে, তিনি কেবল টিন আইডল নন, বরং একজন পরিণত পপ তারকা।
২০১৫ সালে মুক্তি পাওয়া “What Do You Mean?” জাস্টিন বিবারের ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই গানটির মাধ্যমে তিনি প্রথমবারের মতো বিলবোর্ড হট ১০০-এর ১ নম্বরে ওঠেন। এরপর “Sorry”, “Love Yourself”, স্প্যানিশ-ইংরেজি মিশ্রণের বিশ্বজয়ী গান “Despacito”, এবং সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ট্র্যাক “Peaches”—সব মিলিয়ে একাধিকবার চার্টের শীর্ষ দখল করেন তিনি।
২০২১ সালে, মাত্র ২৭ বছর বয়সে, জাস্টিন বিবার ইতিহাস গড়েন। তিনি হন বিলবোর্ড হট ১০০-এ ১০০টি গান স্থান পাওয়া ইতিহাসের সর্বকনিষ্ঠ একক শিল্পী। এই অর্জন হঠাৎ করে আসেনি; বরং এটি ছিল এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক সাফল্যের ফল।
নিচে জাস্টিন বিবারের বিলবোর্ড হট ১০০-এ কিছু উল্লেখযোগ্য মাইলফলক তুলে ধরা হলো—
জাস্টিন বিবার: বিলবোর্ড হট ১০০–এর উল্লেখযোগ্য তথ্য :
| বিষয় | তথ্য |
| প্রথম হট ১০০ এন্ট্রি | “One Time” (২০১০) |
| প্রথম টপ ১০ হিট | “Baby” (২০১০) |
| প্রথম ১ নম্বর গান | “What Do You Mean?” (২০১৫) |
| হট ১০০-এ মোট গান | ১০০+ |
| সর্বকনিষ্ঠ শিল্পী (১০০ গান) | বয়স ২৭ (২০২১) |
| উল্লেখযোগ্য ১ নম্বর হিট | “Sorry”, “Love Yourself”, “Despacito”, “Peaches” |
এই তালিকা তৈরি করা হয়েছে ১২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বিলবোর্ড হট ১০০ চার্টে গানের সাপ্তাহিক পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে। এখানে একটি ইনভার্স পয়েন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখানে ১ নম্বরে থাকা সপ্তাহগুলো সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। সময়ের সঙ্গে চার্টের নিয়ম ও পদ্ধতিতে পরিবর্তন আসায়, বিভিন্ন যুগের গানকে ভিন্নভাবে মূল্যায়ন করা হয়েছে।
জাস্টিন বিবারের এই হিট তালিকা কেবল সংখ্যার হিসাব নয়—এটি আধুনিক পপসংগীতের এক দীর্ঘ, বর্ণাঢ্য ও প্রভাবশালী অধ্যায়। তবে সাবধান—এই তালিকা পড়তে গিয়ে আবারও ‘বিবার ফিভার’ ফিরে আসতে পারে ।
