ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ নেতাকর্মীকে হেলমেট উপহার

ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ নেতাকর্মীকে হেলমেট ‘উপহার , লক্ষ্মীপুরে ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে ১০০ জন নেতাকর্মীর মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। ১২ মার্চ বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠান আয়োজন করে জেলা ছাত্রলীগ।

আলোচনা সভায় বক্তারা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে বিষয়ে জোরালো আহবান জানান।

ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ নেতাকর্মীকে হেলমেট উপহার

ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ নেতাকর্মীকে হেলমেট উপহার

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমুখ।

 

ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ নেতাকর্মীকে হেলমেট উপহার

 

আরও দেখুনঃ

Leave a Comment