মক্কার গ্র্যান্ড মসজিদে ঘুমানো নিয়ে কড়া নির্দেশনা

মক্কার গ্র্যান্ড মসজিদে ঘুমানো নিয়ে কড়া নির্দেশনা। ওমারহ পালনকারী বা মুসল্লি ও দর্শনার্থীদের মক্কার গ্র্যান্ড মসজিদে  না ঘুমানোর নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একই সঙ্গে নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, মুসল্লিদের অবশ্যই মসজিদে ঘুমানো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে করিডোর, নামাজের স্থান, জরুরি যানবাহন রাখার জায়গা ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বরাদ্দকৃত জায়গায়। 

মক্কার গ্র্যান্ড মসজিদে ঘুমানো নিয়ে কড়া নির্দেশনা

মন্ত্রণালয় জানায়, সবাইকে অবশ্যই ওমরাহর শিষ্টাচার মেনে চলতে হবে। অর্থাৎ সবার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে। তাছাড়া আয়োজক ও কর্মীদের নির্দেশিকা মেনে চলার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা ওমরাহ পালন করতে চায় তাদের অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়ে গ্রান্ড মসজিদে যেতে হবে।

মক্কার গ্র্যান্ড মসজিদে ঘুমানো নিয়ে কড়া নির্দেশনা

সাম্প্রতিক সময়ে সৌদি আরব বিদেশি মুসল্লিদের ওমরাহ করতে দেশটিতে সহজে যেতে বেশকিছু সুবিধা চালু করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর প্রায় এক কোটি মুসল্লি মক্কায় ওমরাহ হজ পালন করবেন।

ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যেকোনো ভিসা নিয়েই মুসল্লিরা সৌদিতে ওমরাহ হজ পালন করতে যতে পারবেন। একই সঙ্গে ওমরাহ হজের ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।

 

মক্কার গ্র্যান্ড মসজিদে ঘুমানো নিয়ে কড়া নির্দেশনা

 

ওমরাহ হজ পালন করতে যাওয়া ব্যক্তিরা সৌদির স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথ- যেকোনো এন্ট্রি পয়েন্ট দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও মুসল্লিরা দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করতে পারবেন।নিয়ম নীতির অমান্য করা এড়িয়ে চলতে প্রত্যেককে এখন থেকে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ওমরাহ পালন ও গ্র্যান্ড মসজিদে ঢোকার আগে অনুমতি নিতে হবে। 

Leave a Comment