এক গৃহিণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে’ শ্লীলতাহানির ‘অভিযোগে মো. সাব্বির হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১। পর্নোগ্রাফিসহ নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।সোমবার (১৯ জুন) রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান।

গৃহিণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে শ্লীলতাহানির অভিযোগ
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাব্বিরকে বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিনিয়র এএসপি পারভেজ রানা আরও বলেন, পরিচয় গোপন করে সাব্বির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি এক গৃহিণীর আপত্তিকর ‘ছবি ফেসবুকে’ ছড়িয়ে শ্লীলতাহানি করেন। এ অভিযোগে তার বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।