খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুন ২০২৫, ১:৯ পিএম

গাজায় ত্রাণ বিতরণ ব্যবস্থাকে নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কঠোর সমালোচনা করার পর, ইসরাইল জাতিসংঘের বিরুদ্ধে হামাসের সঙ্গে ‘জোটবদ্ধ হওয়ার’ অভিযোগ তুলেছে।
শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এখন পর্যন্ত ৪ কোটি ৬০ লাখ খাবার বিতরণ করেছে। অথচ জাতিসংঘ এই মানবিক প্রচেষ্টার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং কার্যত হামাসের অবস্থানকে শক্তিশালী করছে।
এ বিষয়ে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলের দাবি — জাতিসংঘের এই ভূমিকা হামাসের মানবিক কার্যক্রমে নাশকতার প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে।
মন্তব্য