জিলাইভ [ GLive ] | truth alone triumphs

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন পুত্রবধূ শর্মিলা

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশে এসেছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। জানা যায়, দুপুর একটায় শর্মিলা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বনানী ডিওএইচএসে মায়ের বাসায় যান। বৃহস্পতিবারই তিনি বেগম জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন। 

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন পুত্রবধূ শর্মিলা

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমিও শুনেছি তিনি এসেছেন। বিষয়টি জেনে বিস্তারিত জানাতে পারব।গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন পুত্রবধূ শর্মিলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরো কিছু শারীরিক জটিলতা রয়েছে।

এর আগে গত মার্চে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান। তিনি লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News