কুকুরে কামড়ানো গর্ভবতী গাভীর মাংস বিক্রির চেষ্টা

কুকুরে কামড়ানো গর্ভবতী গাভীর ‘মাংস বিক্রির ‘চেষ্টাকালে মাংস বিক্রেতাসহ এক গরু ব্যবসায়িকে দেড়লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

কুকুরে কামড়ানো গর্ভবতী গাভীর মাংস বিক্রির চেষ্টা

কুকুরে কামড়ানো গর্ভবতী গাভীর মাংস বিক্রির চেষ্টা

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মাংস বিক্রেতা সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের লাল চাঁনের ছেলে সাগর আলী ও গরু ব্যবসায়ি ঘিওর উপজেলার কলতা গ্রামের সাগর বেপারি।

আসাদুজ্জামান রুমেল জানান, গতকাল গরু ব্যবসায়ি সাগর বেপারি জেলার ঘিওর থেকে কুকুরে কামড়ানো গর্ভবতী গাভীটি জবাই করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ি সাগর আলীর কাছে নিয়ে আসে। বিষয়টি আগেই জানতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সকালে অভিযান চালিয়ে সদর উপজেলার জয়রা গ্রামে মাংস ব্যবসায়ির বাসা থেকে পিকআপসহ গরুটিকে জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় গরু ব্যবসায়িকে ১ লাখ টাকা ও মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত গরুর মাংস পৌরসভার ময়লার ভাগারে ফেলা হয়।

 

কুকুরে কামড়ানো গর্ভবতী গাভীর মাংস বিক্রির চেষ্টা

 

Leave a Comment