কিশোরীকে অজ্ঞান করে ধর্ষণ

কিশোরীকে অজ্ঞান করে ধর্ষণ। রাজধানীর ডেমরায় ফুপুর বাড়ীতে বেড়াতে এসে ফুপার মাধ্যমে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শনিবার দিবাগত ডেমরা থানায় অভিযুক্ত তার বোনের জামাই মো. সুমন (৩৫) ও বোন মরিয়মের (৩০) বিরুদ্ধে মামলা করেন।

কিশোরীকে অজ্ঞান করে ধর্ষণ

কিশোরীকে অজ্ঞান করে ধর্ষণ

জানা যায়, গত ৭ এপ্রিল ডেমরার আমতলা ভার্জিন বেকারি গলির ইকবাল হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। তারা ওই বাড়ীর ভাড়াটিয়া। এ ঘটনায় মেয়েটি প্রথমে মুন্সিগঞ্জের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বাদি ও ভুক্তভোগীর বরাতে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, মুন্সিগঞ্জের সরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্টে জানা গেছে, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। গত ৭ এপ্রিল মেয়েটি তার ফুপুর বাড়ীতে বেড়াতে আসে।

 

কিশোরীকে অজ্ঞান করে ধর্ষণ
ধর্ষণ

 

পরবর্তীতে গত ১৩ এপ্রিল বেলা ১০টার দিকে ফুপা সুমন তার স্ত্রীকে কেনাকাটার জন্য মার্কেটে পাঠিয়ে দেয়। এ সময় মাসুম ভুক্তভোগীকে ঘুমের ওষুধ মিশ্রিত পানি খাইয়ে অজ্ঞান অবস্থায় বিকেল ৩টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। সম্পাদনা: অনিক কর্মকার

Leave a Comment