ভারত-কানাডার টানাপড়েন সম্পর্কের মধ্যেই নতুন বিতর্কে জাস্টিন ট্রুডো 

ভারত-কানাডার টানাপড়েন সম্পর্কের মধ্যেই নতুন বিতর্কে জাস্টিন ট্রুডো ।এই বিতর্কের সূত্রপাত তার একটি এক্স বা টুইটারে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। ট্রুডো অটোয়া-নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদের সঙ্গে। এমনকি জায়েদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, তা-ও তুলে ধরলেন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। 

ভারত-কানাডার টানাপড়েন সম্পর্কের মধ্যেই নতুন বিতর্কে জাস্টিন ট্রুডো

ট্রুডোর পোস্টে ভারতের বিরুদ্ধে নতুন প্ররোচনা সৃষ্টি করার ইঙ্গিত পাচ্ছেন কেউ কেউ। রোববার এক্স হ্যান্ডলে ট্রুডো জানান, ভারত-কানাডা সম্পর্ক নিয়ে তার সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনে কথা হয়েছে। তার পরই তাৎপর্যপূর্ণভাবে তিনি লেখেন, ‘আইনের শাসনকে শ্রদ্ধা করা এবং তাকে গুরুত্বের সঙ্গে ধরে রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।’

কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করল ভারত

 

কানাডায় খালিস্তানিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদনের প্রেক্ষিতে বার বার এই ‘আইনের শাসন’, ‘মতপ্রকাশের স্বাধীনতা’র মতো কথা শোনা গিয়েছে ট্রুডোর গলায়। ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, খালিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে ট্রুডোর প্রশাসন। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি নিয়েও আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন ট্রুডো।

গত জুন মাসে খালিস্তানপন্থী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’ (কেটিএফ)-এর প্রধান তথা কানাডার সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান হরদীপ সিং নিজ্জরকে গুরুদ্বার চত্বরের মধ্যেই গুলি করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তে ভারতের গুপ্তচর সংস্থার সম্ভাব্য ভূমিকা ছিল বলে কানাডার পার্লামেন্টের জরুরি অধিবেশনে গত ১৮ সেপ্টেম্বর অভিযোগ করেছিলেন ট্রুডো। কানাডার তদন্তকারী সংস্থাগুলি এ বিষয়ে আরও বিশদে তদন্ত করছে বলেও জানান তিনি। ট্রুডোর এই দাবিকে ‘অবাস্তব’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দেয় ভারত।

 

ভারত-কানাডার টানাপড়েন সম্পর্কের মধ্যেই নতুন বিতর্কে জাস্টিন ট্রুডো 

 

Leave a Comment